মেহেরপুরের গাংনী উপজেলা শহরের রিয়াজউদ্দিন মার্কেটের সামনে থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা বোমা দুটি দেখে পুলিশে খবর দেয়।

গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, বোমা দুটি লাল টেপ দিয়ে মোড়ানো। বোমা দুটি উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজুল ইসলাম জানান, মার্কেট সামনের হোটেল ব্যবসায়ী সিরাজউদ্দিনের কাছে গত রোববার দুর্বৃত্তরা ০১৮২২৯৮৩০৩৯ ও ০১৯১৭২৪১১৭৬ মোবাইল নাম্বর থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

দুর্বৃত্তরা চাঁদা না দিলে তাকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়। এর জের ধরে দুর্বৃত্তরা মার্কেটের সামনে বোমা রেখে যেতে পারে বলে ধারণা করছেন ওসি।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর