ভোলা সরকারী উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়ের দুইটিতে শিক্ষক ও কর্মচারী সল্পতা প্রকট আকার ধারণ করেছে ।

শিক্ষক সল্পতায় শিক্ষর্থীদের পড়া লেখায় মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে আর অভিভাবকরা উৎকন্ঠায় ভুগছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোলা উচ্চ বালক বিদ্যালয়ের ৫৪ জন শিক্ষক থাকার কথা থাকলেও এর মধ্যে সহকারী প্রধান শিক্ষক শূণ্য ২জন সহকারী শিক্ষক ২০জন। অফিস সহকারী কাম হিসাব রক্ষক ৪ টি পদেই শূণ্য এবং ১০ এমএলএসএস পদের মধ্যে ৮জন শূন্য ।

অন্যদিকে ভোলা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ৫৪জন শিক্ষক থাকার কথা থাকলেও ২৪শিক্ষক নেই। এর মধ্যে সহকারী প্রধান শিক্ষক শূন্য ২জন,সহকারী শিক্ষক ২২জন। অফিস সহকারী কাম হিসাব রক্ষক ৪াট পদেই শূন্য এবং ১০ এমএলএসএস পদের মধ্যে ৮জন শূন্য । দুটি বিদ্যালয়েই ১৭০০জন করে ৩৪০০ছাত্র/ছাত্রী রয়েছে।

ভোলা উচ্চ বালক বিদ্যারয়ের প্রধান শিক্ষক জাকিরুল হক ও ভোলা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মনিরুলজ্জামান সাথে আলাপ কালে জানান, তারা শিক্ষক সল্পতা নিয়ে উর্ধতন কৃতপক্ষকে অবহিত করেছেন এবং নিয়মিত পাঠক্রমিক পরিচালনা করতে আপ্রানচেষ্টা করছেন।

ভোলা জেলার গর্ব ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে বর্তমান বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ,সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহাজান, সাবেকসচিব এম মোকাম্মেল হক, সরকারের উচ্চ পর্যায়ের সচিব ,ডাক্তার,ইনঞ্জিনিয়ার,প্রফেসর সহ অনেক গুনীব্যক্তিরা এই বিদ্যালয় থেকে পাশ করে দেশের জন্য অবদান রেখেছে।

এসএইচ