ভারতীয়দের হাতে নিহত নুর ইসলামের (৫০) লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে আহত আব্দুল মজিদকে ফেরত দেওয়া হয়নি।

রোববার বিকাল ৪টায় কুমিল্লা সদরের বিবিরবাজরের কটকবাজার সীমান্তে বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল উপস্থিত ছিলেন। বিকাল ৫টায় লাশটি ফেরত দেওয়া হয়।

শনিবার (১৮) দিনগত মধ্যরাতে ভারতীয়দের গণপিটুনিতে নুর ইসলামের (৫০) মৃত্যু হয়।
রোববার সকালে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) চিঠির মাধ্যমে বিষয়টি জানায় বিএসএফ।
নুর ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া গ্রামের বাসিন্দা। আহত আব্দুল মজিদ একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে। আব্দুল মজিদ ভারতের সোনাপুর হাসপাতালে চিকিৎসাধীন।

বিবিরবাজার বিজিবির কমান্ডার সুবেদার মাহবুব জানান, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পালের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

জেএ