ঠাকুরগাওয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া গরম থাকলেও রাত বাড়ার সাথে সাথেই কমছে গরম । আবার সকালে পড়ছে কুয়শা। আবহাওয়ার হঠাৎ এ পরিবর্তনে খাপ খাইয়ে নিতে পারছে না মানুষ। ফলে ডায়রিয়া, সর্দি, জ্বর, গলাব্যথা, পেটের পীড়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও চর্মরোগসহ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎকেরা।
আক্রান্তদের মধ্যে শিশু, কিশোর বৃদ্ধসহ সব শ্রেণির মানুষই রয়েছে। তবে শিশু ও বৃদ্ধরাই বেশি আক্রান্ত হচ্ছে। ঠাকুরগাও সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রাইভেট হাসপাতাল গুলোতে সর্দি, জ্বর গলাব্যথা, ডায়রিয়া, পেটের পীড়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে।
মো: রুবেল বলেন, দিনের বেলায় চরম গরম আর মাঝ রাতে হালকা শীত পড়ে। গত দুই দিন ধরে তিনি জ্বরে ভুগছেন।
এমবি





