ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর-মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, ওসি আবদুল কাদেরকে বুধবার দুপুরে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

২৮ অক্টোবর শুক্রবার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে রসরাজ দাস নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ম অবমাননার ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগ ওঠে। এরপর স্থানীয় লোকজন তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় রসরাজের বিচার চেয়ে রোববার উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ চলাকালে সদরের বেশ কয়েকটি মন্দির ও বাড়িঘরে ভাংচুর করা হয়।

জারিফ