গাইবান্ধার সুন্দরগঞ্জে ছাইফুল ইসলাম (৩৫) নামের এক অবাধ্য ছেলেকে পুলিশকে ধরিয়ে দিলেন মা সুফিয়া বেওয়া ।
শুক্রবার বিকেল সাড়ে ৪ দিকে ছাইফুলকে পুলিশের হাতে দিয়েছেন। সে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামের মৃত-মমতাজ উদ্দিন ও সুফিয়া বেওয়ার ছেলে।
সুফিয়া বেওয়া বলেন, ছাইফুল ইসলাম প্রতিনিয়তই আমাকে বিভিন্ন রকমের অত্যাচার, অবিচার ও মারপিট করে আসছিল। এ অত্যাচারে অতিষ্ট হয়ে, নিজ ছেলেকে পুলিশে ধরিয়ে দেই।
সুন্দরগঞ্জ কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোখলেছুর রহমান জানান, ছাইফুল ইসলাম তার মা সুফিয়া বেগমকে নানা ভাবে নির্যাতন করে আসছিল। এরই প্রেক্ষিতে মা সুফিয়া বেগম থানায় অভিযোগ করেন। মায়ের অভিযোগের প্রেক্ষিতে ছাইফুল ইসলামকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
ইআর





