গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের নোনাহার গ্রামে পুকুরের পানিতে ডুবে সোহান মিয়া (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
সোহান ওই গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে। সে স্থানীয় নোনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
রাজাহার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান মণ্ডল জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় সোহান। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে সোহানের মৃতদেহ ভেসে ওঠে।
ওএফ





