ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলগুলোতে বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশের অভ্যন্তরে ১১১টি ছিটমহলের অধিবাসীরা একযোগে বিজয় দিবস উদ্‌যাপন করে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া ছিটমহলে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ দিনব্যাপী কর্মসূচি পালন করছে ছিটমহলের বাসিন্দারা।

বিজয় দিবসের কর্মসূচিতে ছিটমহলের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।

কর্মসূচিতে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় অংশের সভাপতি দিপ্তিমান সেন, বাংলাদেশ অংশের সভাপতি মঈনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ দুদেশের ছিটমহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেআই