কবুতর, বেলুন ওড়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রা ও মেলার উদ্বোধনসহ নানা কর্মসূচির মধ্য দিয়েখাগড়াছড়িতে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী বৈসাবি ও বাংলা নববর্ষ।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও মারমাউন্নয়ন সংসদ পৃথক পৃথক শোভাযাত্রা বের করে। এ ছাড়া খাগড়াছড়ি সেনা রিজিয়নেসপ্তাহব্যপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয় এবং পুলিশ প্রশাসন পান্তা-ইলিশেরআয়োজন করে।
দুপুরের দিকে শহরের পানখাইয়াপাড়া এলাকায় পানি খেলাসহ নানা খেলাধুলার মাধ্যমে নতুন বছরকে বরণ করছে পাহাড়ি জনসাধারণ।
ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু আর বাংলা নববর্ষউপলক্ষে খাগড়াছড়ির পাহাড়ী জনপদে আনন্দের জোয়ার বইছে। এই জোয়ারে গা ভাসাতেসমতল থেকে অসংখ্যা পর্যটক খাগড়াছড়িতে ভিড় করছে।
তা ছাড়া বিদেশিদের আনাগোনা চোখে পড়ার মত।পাহাড়ী-বাঙ্গালী-বিদেশি মিলে একসঙ্গে বৈসাবির আমেজে মেতে উঠেছে। এই বন্ধন আগামী দিনগুলোতেও অটুট থাকুকএটাই সবার প্রত্যাশা।
জেআই





