রাজধানীর বড়মগবাজারের এসকে টাওয়ারে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার দুপুর ১২টা ৫০মিনিটে ছয় তলা ওই ভবনের চার তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে কাজ করছে।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





