মনীষা (১২) নামে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে সে মারা যায়। তার বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ এলাকায়, বাবার নাম মকবুল হোসেন।

রমেক হাসপাতালের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট মনীষা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রমেক হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থা আশঙ্কাজনক হলে আইসিইউতে রাখা হয়।

সেখানে থাকাবস্থায় অবস্থায় বৃহস্পতিবার সকালে মনীষা মারা যায়। রমেক হাসপাতালে এ নিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা চার জনে দাঁড়ালো।

ডা. আসাদুজ্জামান জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৫৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৫৯ জন রোগী সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে। বর্তমানে ২৯ জন রোগী চিকিৎসাধীন আছেন।

এএস