গত ২৪ ঘন্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি আরো ১৩ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অস্বাভাবিক ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরো অবিনতি হয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি বন্দী হয়ে পড়ছে হাজারো মানুষ। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আরো দু’দিন পানি বৃদ্ধি অব্যহত থাকবে।

এদিকে ভোর থেকে জেলা জুড়ে বৃষ্টি হতে থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না।

দুই সপ্তাহ আগে শুরু হওয়া বন্যার কারণে জেলার অনেক এলাকায় পানি বাহিত রোগ ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। তবে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে পানি বাহিত রোগের ঔষধ ও পানি বিশুদ্ধ করণ ওষুধ বিতরণ করা হয়েছে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ