গত ২০ দিনে সুন্দরবনে এ পর্যন্ত ৩ বার আগুন লেগেছে। এ আগুন লাগার কারণ সবাই জানে অথচ সরকার জানে না। এটি আমাদের জন্য খুবই দু:খজনক বলে মন্তব্য করেছেন বাপা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরিফ জামিল।

তিনি বলেন, সুন্দরবন রক্ষার ব্যবস্থাপনায় সরকারের উদাসিনতাই বার বার প্রমাণিত হচ্ছে। আমরা সুন্দরবন রক্ষা করার জন্য সরকারকে আন্তরিকভাবে পদক্ষেপ নিতে দাবি জানাচ্ছি।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পশুর রিভার ওয়াটারকিপার’র আয়োজনে পশুর নদীর চিলা এলাকায় অনুষ্ঠিত বোট মিটিং ও সমাবেশে বাপা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরিফ জামিল এসব কথা বলেন।

বিশ্ব ধরিত্রী দিবস-২০১৬ উপলক্ষে সুন্দরবন ও পশুর নদীর জেলেদের সাথে এ বোট মিটিং ও সমাবেশ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

এম আর