বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে রাজধানীর দক্ষিণখানে মিছিল ও পিকেটিং করেছে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা।

 

সোমবার সকাল পোনে ৮টায় রাজধানীর দক্ষিণখানের সিএনজি পাম্পে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি সিএনজি পাম্প থেকে শুরু হয়ে আজমপুর কাচাবাজারে যেয়ে শেষ হয়।

 

মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণখান জামায়াতের সেক্রেটারি মনিরুল হক। এছাড়া মিছিলে আরো উপস্থিত ছিলেন শিবির নেতা কামরুল হাসান, তৌফিকুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।

 

ইআর