একটি বিদেশি ওয়েবসাইটে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ সম্পর্কিত যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোন মহল করে থাকতে পারে।
মঙ্গলবার আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএসপিআর পরিদফতরের মাধ্যমে এরূপ বিজ্ঞাপন শুধুমাত্র বাংলাদেশের প্রিন্ট মিডিয়ায় বাংলা ভাষায় প্রচার করা হয়ে থাকে। বিদেশি কোন প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় আইএসপিআর পরিদফতর থেকে কোন বিজ্ঞাপন প্রচার করা হয় না। উপরন্তু সংশ্লিষ্ট বিজ্ঞাপনে বেতন স্কেলের যে তথ্য দেয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
সম্প্রতি বিদেশি ওয়েবসাইট : (http://www.karmakshetra.org/, ও www.karmakshetra.org/bd-army-sainik-recruitment) এ বিজ্ঞাপন প্রকাশ করে। বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপনে বেতন স্কেলের কোন তথ্য দেয়া হয় না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এদিকে http://www.karmakshetra.org/ ওয়েবসাইটটিতে ঢুকে দেখা যায় সোমবারই প্রকাশিত বিজ্ঞপ্তিটি নামিয়ে নেয়া হয়েছে। এই ওয়েবসাইটটিতে প্রকাশিত বিজ্ঞাপনটি মূলত ভারতীয় বিভিন্ন রাজ্যের সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রচারের একটি ওয়েবসাইট । সেখানে ভারতের অন্যান্য চাকরির সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরির বিজ্ঞপ্তিটিও রাখা হয়েছিল।
ওএফ





