নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্বামী-স্ত্রীকে এক সাথে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন দুর্গাপুর মধ্য বাজারের ব্যবসায়ী সুবর্ণা বস্ত্রালয়ের মালিক অরুণ কুমার সাহা (৬০) এবং স্ত্রী হেনা রানী সাহা (৪৫)।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, দুর্গাপুর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে শহরের মধ্যবাজার এলাকায় ওই বাড়ির তৃতীয়তলার শোবার ঘর থেকে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।
তিনি বলেন, বাসার দরজা বন্ধ থাকতে দেখে স্বজনরা দরজা খুলে ভেতরে প্রবেশ করে তাদের গলা কাটা মৃতদেহ দেখতে পান। ব্যবসায়ী দম্পতির হত্যার কারণ জানা যায়নি।
ওসি জানান, এই দম্পতির দুই ছেলের মধ্যে একজন বিদেশে থাকেন। আরেকজনের বাসা ঢাকায়।
তিনতলা ওই ভবনের নিচতলা ও দোতলায় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে সেসব প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ ছিল।
“এই সুযোগ কাজে লাগিয়ে নির্জন দুপুরে হত্যাকারীরা ওই বাড়িতে ঢুকে কাজ সেরে পালিয়েছে বলে ধারণা করছি। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি।
এই হত্যাকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস বিকেলে ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয়রা এই হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করলে তিনি তাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের ধরতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ময়নাতদন্তের পর হত্যার রহস্য জানা যাবে বলেও জানান ওসি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার যায়নি।
এমআর





