বাংলাদেশের কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের বৃহত্তর অন্তর্ভুক্তির সুবিধা প্রদানের লক্ষ্যে চাকরি মেলা হয়েছে।

আজ (শনিবার) বিজিএমইএ ক্লাবে প্রতবিন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোর সহযোগিতায় গঠিত বেসরকারি খাত নিয়োগকর্তা, বাংলাদেশ বিজিনেস এ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক, ক্যাম্পেইন ফর এডুকেশন ও অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে চাকরি মেলার আয়োজন করা হয়।

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি চাকরিক্ষেত্রে নিয়োগকারী ও প্রতিবন্ধীব্যক্তিদের মধ্যে সমন্বয় সাধন করার লক্ষে সেমিনারটি আয়োজিত করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারের টেকসই উন্নয়ন লক্ষে (এসডিজি) বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধান সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব মিসেস আফরোজা খান, অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বিইএফ সভাপতি কামরান টি রহমান, আইএলও -এর প্রধান কৌশল পরামর্শক কিশোর কুমার সিং ও এ কে কে -এর প্রজেক্ট ডাইরেক্টর মুরতাজা রাফী খান।

চাকরি মেলার প্রধান উদ্দেশ্য- প্রতিবন্ধী ব্যাক্তিদের কর্মসংস্থান সৃষ্টি করা, তাদের কাজের দক্ষতা ও সামর্থ্য বিষয়ে নিয়োগকারী প্রতিষ্ঠানকে জানানো এবং নিয়োগকারীদের প্রতিবন্ধী ব্যাক্তি অন্তর্ভুক্তিমুলক কর্মসংস্থান সম্পর্কে সচেতন করা।

আবু বকর/এমবি