রাজধানীর পল্লবী থেকে সাইদুল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে পল্লবীর সেকশন-১১ এর মেহেদীবাগ এলাকার একটি টিনসেট বাড়ির চালের উপর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

সাইদুল ইসলাম ওই বাড়িতে ভাড়া থাকতেন। তিনি দিনাজপুর চিরিবন্দর উপজেলার আজিজুল রহমানের ছেলে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, রাতে কোনো কারণে সাইদুল ওই বাড়ির চালে উঠলে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

বিকেলে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এআইজে