চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত সাঁড়াশি অভিযান চালায় পুলিশের একাধিক টিম।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে বিএনপির ৫ জন, জামায়াতের ৪ জন এবং শিবিরের ৩ কর্মীকে আটক করা হয়েছে।

মিরসরাইয়ের জোরারগঞ্জ, সীতাকুণ্ড, সাতকানিয়া এবং লোহাগাড়া থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটক নেতাকর্মীদের বিভিন্ন নাশকতার মামলায় গ্রেফতারদেখিয়ে শনিবার দুপুরে আদালতে হাজির করা হবে বলে সূত্র জানিয়েছে।

বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে সহিংসতা এড়াতে চট্টগ্রামজুড়ে পুলিশের এ অভিযান চলছে।

কেএইচ