ফিলিস্তিনের গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে শুক্রবার সকাল ১১টায় এ মাবনবন্ধন পালিত হয়।

প্লে-কার্ড হাতে নিয়ে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজ, সরকারি মহিলা কলেজ, বরিশাল সিটি কলেজ এবং ইসলামিয়া কলেজের শত শত শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনে নারী ও শিশু হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। তাই মানবাধিকার সংগঠনগুলোকে হামলাকারী রাষ্ট্র ইসরায়েলির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি এ হামলা ও গণহত্যার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘকে ইসরাইল সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষারর্থীরা।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ