রাজধানীর মুগদা থেকে মো. মাসুম (২৯) নামে এ যুবকের লাশ উদ্ধার করেছে মুগদা থানা পুলিশ।
বুধবার দিনগত রাত আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুগদা থানার এসআই সিরাজ-উদ-দৌলা জানান, সংবাদ পেয়ে এলাকার ৪২/৩ ও ৪২/২/এ- অবস্থিত দুই বাড়ির মাঝামাঝি স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় লাশের পা নিচে ও মাথা ওপরের দিকে দেয়ালের সঙ্গে লাগানো ছিল। মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি জানান, রাত ১০টা থেকে ২টার মধ্যে কৌশলে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করেছে। হত্যার পর দুর্বৃত্তরা তার মৃতদেহ দেয়ালের সঙ্গে সাঁটিয়ে রাখে। এ সময় তার মাথা নিচের দিকে এবং দু’পা উপরের দিকে ছিল।
তিনি জানান, মাসুমের বাবার নাম শফিকুর রহমান। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার বাচড়া ভূঁইয়ায়। বর্তমানে মাসুম মুগদার উত্তর মানিকনগরের ৪৩/৩নং বাসায় থাকতেন।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
জাতীয়
মুগদায় যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীর মুগদা থেকে মো. মাসুম (২৯) নামে এ যুবকের লাশ উদ্ধার করেছে মুগদা থানা পুলিশ। বুধবার দিনগত রাত আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে মুগদা থানার এসআই সিরাজ-উদ-দৌলা জানান, সংবাদ





