নিরাপদ সড়ক চাই (নিসচা) সাদুল্যাপুর উপজেলা শাখার উদ্যাগে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

অর্নেড গ্র“পের পরিচালক খন্দকার আব্দুলাহেল কাফি এর সহযোগিতায় শুক্রবার সকাল সাড়ে ১১টায় সাদুল্যাপুর চৌ-মাথা মোড়স্থ নিসচা’র কার্যালয়ে কম্বল বিতরণ উপলক্ষে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়।

নিসচা উপজেলা আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মিন্টু, সাদুল্যাপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও ৯০ দশকের ছাত্রনেতা আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, আওয়ামীলীগ নেতা রঞ্জু মিয়া, বিশিষ্ঠ ঠিকাদার বদিউজ্জামান বকসী, ব্যবসায়ী আলহাজ্ব রানু খন্দকার, নিসচা’র যুগ্ন-আহবায়ক মাসুদ মো. আনোয়ার হোসেন, জাহিদ খাঁন, সদস্য সচিব তোফায়েল হোসেন জাকির, মিজানুর রহমান, পলাশ চন্দ্র সাহা, হাসেমী রাফসান জানি নিশাদ, নিয়ামূল আরিফ লিমন, আব্দুর রাজ্জাক শেখ রাজা, সাইফুল ইসলাম ও মতলুবর রহমান প্রমূখ। আলোচনা শেষে শীতার্তদের মাঝে ১০০ পিস কম্বল বিতরণ করেন।

এমএম