নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোবাশ্বর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত নেতা মোবাশ্বর আলীর বাড়িতে অভিযান চালিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকরত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামায়াত নেতা চৌমুহনীতে পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগের ঘটনার মামলায় এজাহারভুক্ত আসামি।
কেএইচ





