এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসেসে ২০২১ পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী।

র‌্যামন ম্যাগসেসের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) এই পুরস্কার ঘোষণা করা হয়।

এতে বলা হয়েছে, ড. ফেরদৌসী কাদরী লাখ লাখ মানুষের জীবন বাঁচানো টিকা আবিষ্কারে সহায়ক ভূমিকা রেখেছেন।

বিশ্বব্যাপী মর্যাদাসম্পন্ন এ পুরস্কারটি আরও পেয়েছেন পাকিস্তানের আমজাদ সাদিক, দক্ষিণ-পূর্ব এশিয়ার স্টিভেন মানসিসহ বেশ কয়েকজন।

উন্নয়নশীল দেশের শিশুদের মধ্যে সংক্রামক রোগ প্রতিরোধে ড. ফেরদৌসী কাদরীর প্রচেষ্টা বিশ্বজুড়ে প্রশংসিত। কলেরা মহামারি থেকে মানুষকে রক্ষার জন্য সাশ্রয়ী মূল্যের টিকা নিয়ে যারা কাজ করেছেন, ড. ফেরদৌসী তাদের একজন।

২০২০ সালে তিনি ল’রিয়েল-ইউনেসকো ফর ওমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ডও পান।

ম্যাগসেসের ওয়েবসাইট www.rmaward.asia এ ২০২১ সালের পুরস্কার প্রাপ্তদের নাম ও তাদের অবদানের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।

১৯৮৮ সালে আইসিডিডিআর, বিতে যোগ দেন ড. ফেরদৌসী কাদরী। তিনি সংস্থাটির ইমিউনোলজি বিভাগের প্রধান।

এমবি