সুন্দরবনের শ্যালা নদীতে ‘ওটি সাউদার্ন-৭’ নামের তেলবাহী ট্যাংকার ডুবে যাওয়ার ঘটনায় ৪ জনসহ ধাক্কা দেওয়া ট্যাংকার আটক করেছে পুলিশ। আটক হওয়াদের মধ্যে মাস্টার মোস্তফা (৫৩) রয়েছেন। সোমবার সকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো ‘এমটি টোটাল’ এর মাস্টার মোস্তফা (৫৩), ট্যাংকারের কর্মচারী ফারুক (৩৪), আক্কাস (২৫) ও পিয়ার আলী (৩০)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের এসিআই এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ‘এমটি টোটাল’ নামের তেলবাহী ট্যাংকার ও এতে থাকা মাস্টার সহ ৪জনকে আটক করা হয়েছে।

এ ট্যাংকারটিই গত ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ‘ওটি সাউদার্ন-৭’ ফার্নেস তেলবাহী ট্যাংকারকে ধাক্কা দেয় বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। ঘটনার ৫ দিন পর ১৪ ডিসেম্বর নৌযানটির নিখোঁজ মাস্টার মোখলেসুর রহমানের (৫০) লাশ পাওয়া গেছে।

এএইচ