আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহকে দেখতে তার বনানীর বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে অসুস্থ আবদুল্লাহকে দেখতে প্রধানমন্ত্রী তার বাসায় যান।

এ সময় শেখ হাসিনা চিকিৎসকের কাছ থেকে আবদুল্লাহর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তার সব ধরনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন।

আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ স্পাইনাল কর্ড-জনিত (মেরুদণ্ড) জটিল রোগে ভুগছেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

এএইচ