রাজধানীর পুরান ঢাকার বংশালে দুলাভাইয়ের বাসার ছাদ থেকে পড়ে শ্যালকের মৃত্যু হয়েছে।

নিহত সোহাগ (২৫) শরিয়তপুর জেলার পালং থানার ফেন্সী গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে। তিনি ৬০/৫এ সিদ্দিকবাজার, বংশালে তার দুলাভাইয়ের বাসায় থাকতেন।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহাগের দুলাভাই মুন্না জানান, তার শ্যালক সোহাগের মৃগী রোগ ছিল। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে একা ছাদে উঠলে হঠাৎ ছাদ থেকে পড়ে যান সোহাগ। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ৪টায় তার মৃত্যু হয়।

কেএইচ