সাম্প্রতিক সময়ের গুম-খুন ও অপহরণের ঘটনা বন্ধে সরকারের কাছে ৩ দফা দাবি পেশ করেছে মৌলিক মানবাধিকার রক্ষা কমিটি। সোমবার বিকালে জাতীয় সংসদের সামনে দেশের বিশিষ্ট নাগরিকদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবিগুলো পেশ করা হয়।
দাবিগুলো হলো- ১. নারায়ণগঞ্জ থেকে র্যা বের সকলপ্রকার কার্যক্রম প্রত্যাহার করা ২. সাদা পোশাকে পুলিশের অভিযান বন্ধ করা এবং গ্রেফতারের পর ২৪ ঘন্টার মধ্যে অপরাধীকে আদালতে হাজির করা ৩. সাম্প্রতিক সময়ের যে কোন একটি গুম-খুনের ঘটনার বিচারকাজ শুরু করে তা ২ মাসের মধ্যে শেষ করা।
মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান,বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য,গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী,সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবি ড. শাহদীন মালিক প্রমূখ।
দাবি আদায় না হওয়া পর্যন্ত উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা গুম-খুন ও অপহরণের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
জাতীয়
মানবাধিকার রক্ষা কমিটির ৩ দফা দাবি
সাম্প্রতিক সময়ের গুম-খুন ও অপহরণের ঘটনা বন্ধে সরকারের কাছে ৩ দফা দাবি পেশ করেছে মৌলিক মানবাধিকার রক্ষা কমিটি। সোমবার বিকালে জাতীয় সংসদের সামনে দেশের বিশিষ্ট নাগরিকদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবিগুলো পেশ করা হয়





