রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের দায়ে তাদের গ্রেফতার করা হয়।

গতকাল শুক্রবার (১৮ জুন) সকাল ৬টা থেকে আজ শনিবার (১৯ জুন) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ২৯৫ পিস ইয়াবা, ৬২৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ২১ কেজি ৬৩০ গ্রাম গাঁজা, ১৫২ বোতল ফেন্সিডিল ও ৭৮টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

এবিএস