করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৮ ও নারী ৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮২৩ জনে।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৯৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জনে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৩ হাজার ৭৭৯টি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৬৭৩টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৩ হাজার ৭৭৯টি। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৬৫ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৩০ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৬ জনের। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮৫৯ জনে। মৃতদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৮ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৪৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৫০ হাজার ৪১২ জন হয়েছে।

এমবি