জেলার চন্দনাইশ উপজেলায় জমি নিয়ে বিরোধ জের ধরে সংঘর্ষে ঝিনুক জলদাস (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আরও ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার বৈলতলী এলাকায় সোমবার সকাল ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঝিনুক একই এলাকার টুনটু জলদাসের ছেলে।

আহতরা হলেন, টুনটু জলদাস (৫০), রিংকু জলদাস(৩০), মনি জলদাস(৩৫), মিঠুন জলদাস(২৯), আরতি জলদাস(২৫) ও মিঠু জলদাস(২৮)।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ মিঠু, আরতি ও মিঠুনকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করেছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএইচ