রাজধানীর ডেমরার কাঠেরপুল এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জুয়েল হোসেন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বড়ভাই জামাল হোসেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত জামাল জানান, তিনি সৌদি আরব যাওয়ার জন্য গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা থেকে সিএনজিযোগে শাহজালাল বিমানবন্দর যাচ্ছিলেন। পথে ডেমরার কাঠেরপুল এলাকায় একটি বাস তাদের সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে সিএনজি উল্টে গেলে দুজনই আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির নায়েক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমই





