আজ মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করতে জড়ো হয় বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। মানববন্ধনে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব ক্যাম্পাসের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদ জানান।

এছাড়াও হামলাকারীদের বিচার, গ্রেপ্তারকৃত কোটা আন্দোলনের নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মানববন্ধনে অর্থনীতি বিভাগের শিক্ষক রুশাদ ফরিদী বলেন, শিক্ষার্থীদের সাড়া পেয়ে এখানে এসেছি। কারণ তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। নিজেদের ক্যাম্পাসে দাঁড়াতে তারা ভয় পাচ্ছে। এএস