ঝালকাঠির হোগলা পট্টিস্থ  (স্টেশন রোড) সেতু কালার ল্যাব ভবন মালিকের বিরুদ্ধে ভাড়াটিয়ার অপপ্রচারের অভিযোগ উঠেছে। এনিয়ে ঝালকাঠি শহর জুড়ে আলোচনার ঝড় উঠেছে।

মালিক মোহাম্মদ আলী ভাড়াটিয়া দেলোয়ার হোসেন পান্নাকে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দোকান ছাড়তে বলায় শুক্রবার বিকেলে ভাড়াটিয়ার লোকজন হামলা চালিয়ে মোহাম্মদ আলীর ভায়রা পুত্র সৈয়দ মোহফুজুর রহমান বাবুকে (২৮) মারধর করে আহত করে।

মালিকপক্ষের অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন ও অবৈধ ভাবে ব্যবহৃত দোকান ঘরটিতে তালা ঝুলিয়ে দেয়।

সহযোগী কয়েকটি পত্রিকায় ৩১ আগষ্ট ২০১৪ তারিখের “ঝালকাঠির সেতু কালার ল্যাবে তালা” শিরোনামে প্রকাশিত একতরফা একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদের ঝালকাঠি শহরের প্রানকেন্দ্র বাড়ীওয়ালার আত্মীয়-স্বজন একদল স্বন্ত্রাসী নিয়ে তালা লাগিয়ে দিয়েছে।

ল্যাব মালিক দেলোয়ার হোসেন পান্নার বন্ধু মঞ্জুর হোসেন তালা লাগাতে গেলে তাকে মারধরের যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন মনগড়া বানোয়াট ও ভিত্তিহীন।

ভবন মালিক মোহাম্মদ আলী জানান, দেলোয়ার হোসেন পান্না ২ বছরের চুক্তিতে মোহাম্মদ আলী  হাওলাদারের কাছ থেকে একটি দোকান ঘর ভাড়া চুক্তিবদ্ধ হয়। গত মে ২০১৪ ইং তারিখে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও তা বর্ধিত করা হয়নি।

উপরন্তু গত ১০ মাস ধরে শেষে নির্ধারিত মাসিক ভাড়া ৭ হাজার টাকাও বকেয়া রাখে। এ অস্থায় ভবন মালিকের নিজেস্ব প্রয়োজনে গত মে মাসের পর ঘর ছেড়ে দিতে বললে সে দু/এক মাসের সময় প্রার্থনা করে। উক্ত সময় অতিবাহিত হওয়ার পর তাকে ঘর ছেড়ে দিতে বললে সে নানা রকম তাল বাহানা ও ছলচাতুরীর আশ্রয় নেয়।

নিরীহ ভবন মালিক মোহাম্মদ আলী বিষয়টি ঝালকাঠি পৌর মেয়র ও ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতির বরাবর জানায়। তাদের মধ্যস্থতায় আগষ্ট মাসের মধ্যে বকেয়া ১০ মাসের ভাড়া ৭০ হাজার টাকা পরিশোধ ও একমাসের মধ্যে ঘর ছেড়ে দেয়ার অঙ্গীকার করেন। কিন্তু ধূরন্দার পান্না পাওনা টাকা পরিশোধ না করে উল্টো মামলা মোকদ্দমার আশ্রয় নেয় এবং নানা ধরনের ষড়যন্ত্র করতে থাকে।

এর রেশ ধরে গত ২৯ আগষ্ট বেলা ২টা ৩০মিঃ সময় শহরের সদর চৌরাস্তায় (হালিমা বোডিং-বায়তুল মোকারাম মসজিদ মোড়) শত শত লোকের সম্মুখে বাড়ী মালিকের ভায়রার পুত্র সৈয়দ মোহফুজুর রহমান বাবুকে (২৮) কে লাঠি ও লোহার বাটখারা দিয়ে বেধরক মারধর করে।

এতে আহত বাবুকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করলে মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত বাবুকে ঢাকায় রেফার্ড করেন। এ সময় ঝালকাঠি পৌরমেয়র আফজাল হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন ও অবৈধ ভাবে ব্যবহৃত দোকান ঘরটিতে তালা ঝুলিয়ে দেয়।

কিন্তু প্রকৃত ঘটনাকে আড়াঁল করতে শহরের প্রানকেন্দ্রে সংঘটিত এ ঘটনা সম্পর্কে কোন খোজ খবর না দিয়ে সাংবাদিকদের সম্পূর্ন মনগড়া তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করানো হয়েছে।

ঢাকা, ১সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ