বরগুনার তালতলীর সোনাকাটা ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। একযোগে ইউনিয়নের নয়টি কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি।

ভোটকেন্দ্র এলকা ঘুরে দেখা গেছে, কবিরাজপাড়া কেন্দ্রে পুরুষ ভোটারদের উপস্থিতি কম হলেও নারী ভোটারদের উপস্থিতি তিনগুণ। লালুপাড়া কেন্দ্র ঘুরেও একই চিত্র দেখা গেছে। নির্বাচনকে আবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে প্রতিটি কেন্দ্রে পাঁচজন পুলিশের পাশাপাশি ১৭ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া নির্বাচনী এলাকায় অইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে টহল দিচ্ছে পুলিশের নয়টি মোবাইল টিম, ৪০ জন বিজিবি সদস্য, কোস্ট গার্ডের ৪০ জন সদস্য এবং অর্ধশত র‍্যাব সদস্য।

নির্বাচনী এলাকায় কাজ করছেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল্লাহ জানান, নির্বাচনে কোনো প্রার্থীকে ছাড় দেওয়া হবে না। একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ।

জারিফ