পবিত্র হজ্জ পালন করতে এসে আরও তিন জন বাংলাদেশী হাজী মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। এদের মাঝে মক্কায় এবং অপর জন মদিনায় মৃত্যু বরণ করেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ জনে। এদের মাঝে ২৩ জন পুরুষ আর ৬ জন মহিলা।

মৃতরা হলেন, ঢাকা খিলগাঁও এর মোহাম্মদ ফয়জুল এলাহী(৪৫)হাজী আইডি নাম্বারঃ১৪০৫০৪৯, পাসপোর্ট নাম্বারঃ BB০৩৫৫৮৯৯। তিনি ২৬ সেপ্টেম্বর মক্কায় মারা যান।

ঢাকা সুত্রাপুর থানার মোহাম্মাদ নুর উদ্দিন(৬৪) হাজী আইডি নাম্বারঃ ০৭০৬০১৫, পাসপোর্ট নাম্বারঃ BB০১৭৯৪৩৯। তিনি ২৬ সেপ্টেম্বর মক্কায় মারা যান।

কুমিল্লার মুরাদ নগর থানার মোহাম্মাদ আস্মাত আলি(৭২) হাজী আইডি নাম্বারঃ ০৮২০২০০, পাসপোর্ট নাম্বারঃ BB০২৯২০৬৫। তিনি মদিনায় মারা যান।

মদিনায় অবস্থান রত বাংলাদেশ হজ্জ মিশনের সচিব জাহাঙ্গীর আলম প্রতিবেদক কে জানান নিহতেরা বেশির ভাগ বার্ধক্য জনিত ও হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ