লালমনিরহাটের পাটগ্রামে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শেষ দিনে জমে উঠেছে প্রচার প্রচারণা।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পৌর আওয়ামী লীগের ডাকে পাটগ্রাম তারকানাথ টিএন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে নৌকা মার্কার জনসেবা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচনের ইশতিহার প্রকাশ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম সুইট।
পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি পূর্ন চন্দ্রের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন- পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, জেসমিন নাহার, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, পাটগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাব বেলাল প্রমুখ।
এ সময় বক্তাগন আগামী ১৪ ফেব্রুয়ারি আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখার আহবান জানান।
নুরনবী/এমবি





