সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, এখন শিশুদের উপর চলছে জিপিএ ৫ অত্যাচার, জিপিএ ৫ না পেলেই সর্বনাশ। তিনি বুধবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ সাধারন পাঠাগারের ২৮তম প্রতিষ্ঠাবাকী উপলক্ষে শহীদ আলী উচমান শিশুপার্কের মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চে মোহনগঞ্জ সাধারন পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদান কালে এ কথা বলেন।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলার সুযোগ দিতে হবে। ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি বক্তব্য বাংলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আকম শফিকুল হক, পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, সুলতান আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন শাহজাহান আলম বিপ্লব।
এআই





