মোহাম্মদপুর সিটি হাসপাতালের সামনে বাসের ধাক্কায় লাকি আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পিতার নাম শেখ রুস্তম আলী ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মালঞ্চ পরিবহন নামে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আহত হন।

এরপর উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএইচ