রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ৫০ কেজি রুপাসহ আনোয়ার ও ইব্রাহিম নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোর ৪টার দিকে তাদের আটক করে মিরপুর থানা পুলিশ।

মিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) ভুইয়া মাহবুব হাসান জানান, মিরপুর এলাকায় তল্লাশিকালে সন্দেহজনকভাবে ওই মাইক্রোবাসটি তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মাইক্রোবাসে থাকা একটি প্যাকেট থেকে ৫০ কেজি রুপা উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসে থাকা ওই দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে ওই রুপা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেএইচ