আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
রোববার বিকাল ৩টার দিকে বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয় এলাকায় সংঘর্ষ হয়। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা পান্না চেয়ারম্যান ও খসরু গ্রুপের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত ২২ জন আহত হন।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





