কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
১৮ মে ২০১৬ ইং তারিখ আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পোড়াদহ রেলষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী মোঃ রানা আলী (২১), পিতা মোঃ মুন্নাত আলী, এবং মোঃ সুরুজ আলী (১৯), পিতা মিন্টু আলী, উভয় সাং-ছাতিয়ান, থানা- মিরপুর, জেলা-কুষ্টিয়াদেরকে ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের নগদ ৩৮৫/-(তিনশত পঁচাশি) টাকাসহ গ্রেফতার করে।
ধৃত আসামী মোঃ রানা আলী (২১) ও মোঃ সুরুজ আলী (১৯) পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা হইতে রেলপথে অবৈধ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে বিক্রয় করিয়া আসছিল।
উদ্ধারকৃত আলামত ও আসামীদ্বয়ের বিরুদ্ধে পোড়াদহ রেলওয়ে থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
এআই





