নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আটটার দিকে নরোত্তমপুর ইউনিয়নের ফলাহারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন (৪৫) ও তার ছেলে সৌরভ (১২)।
কবিরহাট থানার ওসি মির্জা হাসান জানান, সালাহ উদ্দিন পুকুর ঘাটের পাশে বিদ্যুতের খুঁটির টানা তার ধরে পা ধোঁয়ার সময় বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে সৌরভও বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে মারা যায়।
পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা জানান, এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এমবি





