কবর ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে থাকা অন্যান্য সব অবৈধ স্থাপনা ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (২৪ মার্চ) এ রায় দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় এমন রায় দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।

এআইজে