কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী পিকআপ গাড়ি তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
টেকনাফ থানার অফিসার ইন চার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, বুধবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং পুলিশ চেকপোস্টে গাড়ি তল্লাশি করে ইয়াবাসহ ২ যুবককে আটক করা হয়েছে।
আটকরা হল- টেকনাফের হ্নীলার সুলতান আহমদের ছেলে গিয়াস উদ্দিন (২৫) ও হোয়াইক্যংয়ের নয়াবাজার এলাকার হাজি আবু শামার ছেলে মোহাম্মদ মিজান (২৪)।
কক্সবাজারগামী একটি যাত্রীবাহী পিকআপভ্যান গাড়ি থামিয়ে আটকদের দেহ তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো তাদের পাশে রক্ষিত ব্যাগে লুকানো অবস্থায় ছিল।
আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন ওসি আতাউর।
কেএইচ





