সিরাজগঞ্জে মাদকদ্রব্য আইনে ২ সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশও দেয়া হয়েছে।
রোববার সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক শেখ মো. নাসিরুল হক এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন: দিনাজপুর উপজেলার নবাবগঞ্জ উপজেলার সোনাদিঘী গ্রামের তোতা মিয়ার দুই ছেলে আজিজুল হক (৩২) ও মোফাজ্জল হোসেন (৩২)।
২০০৯ সালের ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে সাত লিটার ফেনসিডিলসহ ওই সহোদরকে আটক করে। পরে তদন্ত শেষে পুলিশ ওই ২ জনের নামে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে রোববার সকালে আসামীদের অনুপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ২ জনই পলাতক রয়েছেন।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





