রাজধানীর তেজগাঁও এলাকার নাবিস্কো মোড়ে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত পৌনে ৯টায় এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে কর্তব্যরত কর্মকর্তা টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তেজগাঁও থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই বাসটি ভেতরের অংশ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুনের হতাহতের খবর পাওয়া যায়নি।
এআই/এএইচ





