বুধবার রাতে রাজধানীর চকবাজর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ হয়েছেন বেশ কজন।
নিখোঁজদের খোঁজে ঢাকা মেডিকেলসহ রাজধানীর হাসপাতালগুলোতে ঘুরছেন তাঁদের স্বজনেরা।
আগুনের সূত্রপাত হওয়া রাজ্জাক ভবনের সামনে ভবনের সামনে তিনটি মোটরসাইকেলে ছয়জন ছিল। তাঁদের চারজনের খোঁজ পাওয়া গেলেও সিয়াম ও রোহান নামের দুজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
অগ্নিকাণ্ডে নিখোঁজ একজনের বাবা মোহাম্মদ হোসেন ঢাকা মেডিকেলের সামনে বসে কাঁদছেন।
ঢাকা মেডিকেলের সামনে দেখা গেছে নূর এ আনহা নামে এক নারীকে। তিনি খুঁজতে এসেছেন তার ভাই মো. মাহিরকে। এছাড়া, জহির উদ্দিন নামের একজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে ।
তাকে খোঁজতে এসেছেন ভাগ্নে রিফাত নেওয়াজ। তিনি বলেন, জহির উদ্দিনের দোতলা বাড়ি পুড়ে গেছে। জহিরের মুঠোফোন বাজলেও কোন সাড়া পাচ্ছেন না বলেও জানান তিনি।
গিয়াস উদ্দিন নামের একজন ঢাকা মেডিকেলে এসেছেন তাঁর ভাবির খোঁজে। চুরিহাট্টার একটি ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়েছিলেন তিনি। খেলনার দোকানের মালিক আবদুর রহিম আগুন লাগার সময় দোকান বন্ধ করছিলেন।
তাকে খুঁজতে এসেছেন ভাই ইসমাইল হোসেন। ছেলের এনামুল হকের খোঁজে ঢাকা মেডিকেলে এসেছেন আমজাদ হোসেন নামে একজন। রায়হান নামের একজন এসেছেন তার বোন সোনিয়া, দুলাভাই মিঠুসহ ভাগ্নে শাহিদের খোঁজে।
এছাড়া, ইয়াছিন রনি নামে একজনের খুঁজে এসেছেন তার বাবা আব্দুল আজিজ।
এএস





