রাজধানীর গুলশানে মোট দেড় কোটি টাকা মূল্যের ৪০৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার কাস্টমস কর্মকর্তারা গেজেট এবং গিয়ার নামে দুটি খুচরা দোকানে অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলো উদ্ধার করে।
মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্যামসাং, নকিয়া, সনি, ব্ল্যাকবেরি এবং মটোরোলা ইত্যাদি। ওই দোকান দুটি এ মোবাইলগুলো বিটিআরসি থেকে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই আমদানি করেছে।
মোবাইলগুলো উদ্ধারকালে বিটিআরসি, পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফোনগুলো ঢাকা কাস্টমসের কাছে দেয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





