হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
শনিবার গ্রামের বাড়ি রাউজানে গিয়ে হঠাৎ অসুস্থবোধ করে বমি শুরু করলে তাকে বিকেলে সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, বড় ধরনের কোনো কিছু নয়, বাবলু এখন অনেকটাই সুস্থ। রোববারই তাকে ঢাকায় পাঠানো হবে।
পরিবারের পক্ষ থেকে বাবলুর সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
এএইচ





